তারা বিলে পোনা মাছ অবমুক্ত করলেন ছাতকের ওসি সফিকুল ইসলাম খান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

তারা বিলে পোনা মাছ অবমুক্ত করলেন ছাতকের ওসি সফিকুল ইসলাম খান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৪:৩৫:৫৬ অপরাহ্ন

তারা বিলে পোনা মাছ অবমুক্ত করলেন ছাতকের ওসি সফিকুল ইসলাম খান

ছবি:নিজস্ব


ছাতকের ঐতিহ্যবাহী তারা বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে মুক্ত জলাশয়ে স্থানীয় মৎস্যজীবী মালিকপক্ষের অর্থায়নে এ পোনা মাছ অবমুক্ত করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান।এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওসি সফিকুল ইসলাম খান বলেন, “মাছের উৎপাদন বাড়াতে ও পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এ ধরনের অবৈধ পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ উদ্যোগে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা