জগন্নাথপুরে ৫দিন পর নিখোঁজ জেলের ভাসমান ম র দে হ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫দিন পর নিখোঁজ জেলের ভাসমান ম র দে হ উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০৪:২৯:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫দিন পর নিখোঁজ জেলের ভাসমান ম র দে হ উ দ্ধা র

ছবি:নিজস্ব


নামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে বিপ্লব বিশ্বাস (৩৩) নামের এক জেলে নিখোঁজ হওয়ার ৫দিন পর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকার কুশিয়ারা নদী থেকে ওই জেলের ভারমান মরদেহ উদ্ধার করা হয় বিপ্লব রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় একা বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। এসময় হালকা ঝড়বৃষ্টি আসে। এক পর্যায়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যান তিনি । এরপর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি। ৫দিন পর সোমবার রাতে ওই জেলের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা