ভা র তে পাচারকালে সুনামগঞ্জের তরুণী উ দ্ধা র
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

ভা র তে পাচারকালে সুনামগঞ্জের তরুণী উ দ্ধা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১১:৩৮:০৯ PM

ভা র তে পাচারকালে সুনামগঞ্জের তরুণী উ দ্ধা র

ছবি: নিজস্ব


র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মনবাড়িয়া ও সিপিসি-৩ সুনামগঞ্জের যৌথ অভিযানে ব্রাহ্মনবাড়িয়া থেকে সুনামগঞ্জের তরুণীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ব্রাহ্মনবাড়িয়া সদর থানার ঘাটিয়ারা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওয়ি তরুণীকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে রেজাউল করিমকে পাওয়া যায়নি।  

জানা যায়, ভারতের আসামের জনৈক রেজাউল করিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুনামগঞ্জ সদর থানার এক তরুণীর। তার বয়স মাত্র ২০ বছর। একপর্যায়ে রেজাউল করিম কৌশলে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ১৩ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়ায় নিয়ে যায়, সেখান থেকে সে তাকে ভারতে নিয়ে যেতে চেয়েছিল । র‌্যাবের অনুসন্ধানে রেজাউল করিমকে একজন প্রতারক মানবপাচারকারী হিসাবে চিহ্নিত করা হয়।

এদিকে তরুণীর বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তরুণীটি জানান, রেজাউল আসামের নাগরিক। হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে তাকে ভারতে নিয়ে যেতে চেয়েছিল। তরুণীকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হযেছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী