ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ PM

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০২:১৯:৫১ AM

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানবন্ধন


ফিলিস্তিনের মুসলমানদের উপর অমানবিক হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ব্যক্তি অংশ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত বাংলাদেশ, কমলগঞ্জ উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত এর সভাপতি মো.দুরুদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে।এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসল্লি ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক।


ডি ডি



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ