জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৫ ০৮:৫৫:২২ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। সোমবার (২০ অক্টোবর) সকালে জগন্নাথপুর উপজেলায় এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভুমি অফিস, মিরপুর ইউনিয়নের শ্রীরামসি ভূমি অফিস, মিরপুর ইউনিয়ন পরিষদ, জগন্নাথপুর পৌর সভার, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, উন্নয়ন প্রকল্প (এলজিইডি), অফিস সহ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেন। এসময জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার ভুমি মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আল আমিন, কৃষি অফিসার কাউছার আহমেদ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা