দোয়ারাবাজারে কিশোরীকে কু*পিয়ে জ*খম, যুবক আ*টক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ PM

দোয়ারাবাজারে কিশোরীকে কু*পিয়ে জ*খম, যুবক আ*টক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০১:৫৫:০৮ PM

দোয়ারাবাজারে কিশোরীকে কু*পিয়ে জ*খম, যুবক আ*টক

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে 'প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়' এলোপাতাড়ি কুপিয়ে এক কিশোরীকে গুরুতর জখম করেছেন এক যুবক। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুননগর গ্রামের আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (২২) পার্শ্ববর্তী করিমপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সুরমা আক্তারকে (১৫) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান ক এরে সুরমা। এর প্রতিশোধ নিতে সুরমা আক্তারের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন হাবিবুর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১২টার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে সুরমার ভাবি বাইরে বের হওয়ামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা হাবিবুর ঘরে দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ধারালো বটি দা দিয়ে সুরমা আক্তারকে উপর্যুপরি এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সুরমার চিৎকারে বাড়ির লোকজনসহ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মেয়েটির হাত ও পায়ে ৮টির অধিক দায়ের কোপের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হাবিবুর রহমানকে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী