ছবি: নিজস্ব
গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালী ও পথসভা এবং সিলেট-২ আসনে সংগঠনের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামান আহমদ সিদ্দিকীর সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
এরপূর্বে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী এবং সিলেট-২ আসনে সংগঠনের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকীর সমর্থনে লিফলেট বিতরণ করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




