শ্রীমঙ্গলে বি'দ্যুৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ PM

শ্রীমঙ্গলে বি'দ্যুৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০২:১৭:৪৮ PM

শ্রীমঙ্গলে বি'দ্যুৎস্পৃ'ষ্ট হয়ে শ্রমিকের মৃ'ত্যু


মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সুনীল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সুনিল ঘাস কাটতে লেবু বাগানে যান। বাগানের মালিক বন্যশুকর তাড়ানোর জন্য বাগানের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই কাঁটাতারে জড়িয়ে সুনিল সাঁওতাল ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লেবু বাগানে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে ঘাস কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার