জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি মাহফুজা হান্নান
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৫ PM

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি মাহফুজা হান্নান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৬:৫৪:২৭ PM

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি মাহফুজা হান্নান

সংগৃহিত


পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ সহায়তা বিতরণ করেছেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত জামেয়ার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নারী-পুরুষসহ মোট ২২টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।

উপজেলা মহিলা জামায়াতের সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাহফুজা হান্নান।

 তিনি উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই অর্থ আপনাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে এবং সরকার থেকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন। এছাড়াও স্থানীয় জামায়াত ও মহিলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী বুধবার কোম্পানীগঞ্জ উপজেলায়ও এ সহায়তা বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা