মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৩ PM

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৩:৩২:৪৬ PM

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রতীকী ছবি


সিলেট নগরীর বেশকিছু এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ। জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার কাজ, ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য উল্লেখিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তা বার্তা/আরআর