নির্ধারিত সময়ে চেম্বার নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ PM

নির্ধারিত সময়ে চেম্বার নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৬:০৩:৫২ PM

নির্ধারিত সময়ে চেম্বার নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি

ছবি:নিজস্ব


সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ স্থগিতাদেশ বাতিলে করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার  মার্কেটের সামন থেকে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রতিবাদ র‌্যলি

অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল সামাদ, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল সিহাব, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম, নজরুল ইসলাম এবং অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন খাঁন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, মো. মুজাহিদ খান গুলশান, মো. মাসনুন আকিব ভুঁইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল হাসান সিদ্দিকি, ইমতিয়াজ মো. তাহমিম সোবহান বাবু, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মো. তোফায়েল হোসেন কচি, আব্দুল বাছিত

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আক্তার চৌধুরী রুবেল, হাসান কবির, লিবন আহমদ, মনজুর আহমদ, হুসেন আহমদ, শাকিল আহমদ, মোস্তাকিম চৌধুরি অনি,শেজুয়ান আহমেদ,তাহমিদুল হাসান জাবেদ,সদরুল আহমদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন বোর্ড (২০২৫-২০২৭) কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ০১লা নভেম্বর, ২০২৫ইং তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তপশিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় ১০-০৯-২০২৫ইং তারিখ। প্রাথমিক ভোটার তালিকায় কিছু সংখ্যক ভোটারের বিরুদ্ধে আপত্তি জানানো হলে আপিল বোর্ড কর্তৃক সরজমিনে তদন্ত ও আপিল শুনানি সম্পন্ন করে আপত্তিকৃত ভোটারদের কোন ত্রুটি পাওয়া যায় নাই। 

পরবর্তীতে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২১-০৯-২০২৫ইং তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত নির্বাচন কমিশন অত্যন্ত সাবধানতা ও দক্ষতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাচাই করে ভোটার তালিকা প্রকাশ করেছেন।

বর্তমানে নির্বাচন জন্য সিলেটের ব্যবসায়ীদের মাঝে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা মেল বন্ধন তৈরী হয়েছে। নির্বাচনী তফসিল এর ধারাবাহিকতায় মনোনয়ন পত্র দাখিল, যাচাই বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ২৭-১০-২০২৫ইং। এর একদিন আগে নির্বাচন স্থগিতের আদেশে সিলেটের ব্যবসায়ীরা খুবই মর্মাহত ও হতাশ হয়েছেন। একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য তফসিল ঘোষনার পর থেকে তৎপরতা শুরু করেছে।

প্রশাসক, প্রাথমিক ভোটার তালিকায় আপত্তি দেওয়ার পর প্রশাসক মহোদয়ের সরাসরি তত্বাবধানে আপিল বোর্ডের মাধ্যমে তদন্ত করে কোন প্রকার ত্রুটি বিচুতি ও অনিয়ম না পাওয়ার পরও একটি মহল ঐতিহ্যবাহী দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সুনাম ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছেন। অহেতুক বিভ্রান্তি ও কালক্ষেপনের মাধ্যমে নির্বাচনের সুন্দর ও সুষ্টু পরিবেশকে অশান্ত করতে চেষ্টা করছেন। নির্বাচন স্থগিতের আদেশের পর সিলেটের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যার ফলে সিলেটের শান্তি প্রিয় ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত। 

নেতৃবৃন্দ পূর্ব নির্ধারিত তপশিল ও তারিখে নির্বাচন দেওয়ার জোর জাবি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা