নেতা নয়, জনগণের সেবক হতে এসেছি : অধ্যাপক আব্দুল হান্নান
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ PM

নেতা নয়, জনগণের সেবক হতে এসেছি : অধ্যাপক আব্দুল হান্নান

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৯:৪০:৪২ PM

নেতা নয়, জনগণের সেবক হতে এসেছি : অধ্যাপক আব্দুল হান্নান

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,“আমরা নেতা নয়, জনগণের সেবক হতে এসেছি। সুখে-দুঃখে মানুষের অংশীদার হতে এসেছি।”

রবিবার (২৭ অক্টোবর) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক হান্নান আরও বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংগ্রাম ও বিভিন্ন দুর্যোগে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. সোহরাব আলী, পরিচালনা করেন মাওলানা সাদিক সিকান্দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সিএমও মেজর (অব.) মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, এজিএম ওবায়দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, শিক্ষা সংগঠক জাহেদুর রহমান চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল রিকাবীবাজার শাখার ইনচার্জ মামুন সরকার, রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, আব্দুল মুমিন, আব্দুল কাইয়ুম, রেদওয়ান খান, জাহেদ আহমদ, আব্দুল আহাদ চুনু, এমদাদুল হক মিলন, মুজিবুর রহমান, ফারুক আহমদ, সুলতান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার