মার্কিনিরা ভোট দেবে না, ভয় দেখিয়ে লাভ নেই: পরিকল্পনামন্ত্রী
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ AM

মার্কিনিরা ভোট দেবে না, ভয় দেখিয়ে লাভ নেই: পরিকল্পনামন্ত্রী

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ১০:৪২:১৮ AM

মার্কিনিরা ভোট দেবে না, ভয় দেখিয়ে লাভ নেই: পরিকল্পনামন্ত্রী

ছবি : নিজস্ব


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে কিছু লোক আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে মার্কিন মুল্লুক নিয়ে আসতে চায়। ভোট মার্কিনিরা দেবে না, ভোট দেবে দেশের জনগণ। সরকারকে ভয় দেখিয়ে লাভ নেই।  বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডায়াবেটিক সমিতির উদ্যোগে রুরাল হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের বড় শক্তি হচ্ছে সচিব ও জেলা প্রশাসক। তারাই মাঠ পর্যায়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকেন। সরকার মিডিয়ায় প্রচারে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। দেশে এখন আর কোনো অজপাড়া গাঁ বলে কিছুই নেই। দেশের সব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে।  মান্নান বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় ৩১ বেডের হাসপাতালকে ৫০ বেডের হাসপাতালে রূপান্তর করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যর ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য নিশ্চিতকরণে গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, হবিগঞ্জ পৌরসভা মেয়র মো. আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।    

এম সি



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট