যোগাযোগ সুসংহত করতে বি এন পি র ৭ টিম গঠন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২১ AM

যোগাযোগ সুসংহত করতে বি এন পি র ৭ টিম গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৩:৪২:১৭ PM

যোগাযোগ সুসংহত করতে বি এন পি র ৭ টিম গঠন

পতীকী ছবি


মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে বিএনপি একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ৭টি টিম গঠন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৭টি টিম ও তাদের প্রধানরা হচ্ছেন, স্পোকসপারসন টিমের প্রধান ড. মাহদী আমিন। একইভাবে প্রেস টিমের প্রধান ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও টিমের প্রধান ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক টিমের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিমের প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিমের প্রধান ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের প্রধান রেহান আসাদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রম ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি