সিলেট-৫ সহ দেশের বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে জামায়াতের বিরো*ধ প্রকাশ্যে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৯ AM

সিলেট-৫ সহ দেশের বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে জামায়াতের বিরো*ধ প্রকাশ্যে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০২:১৪:৩৮ AM

সিলেট-৫ সহ দেশের বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে জামায়াতের বিরো*ধ প্রকাশ্যে

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নিয়ে দলে বিরোধ ও অসন্তোষ প্রকাশ্যে রূপ নিয়েছে। সিলেট-৫ আসনসহ অন্তত আটটি আসনে এই বিরোধ চরমে উঠেছে বলে জানা গেছে।

সিলেট-৫ আসনসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী মনোনয়ন নিয়ে দলে কোন্দল ও বিভাজন তীব্র আকার ধারণ করেছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অন্তত আটটি সংসদীয় আসনে প্রার্থী বাছাই ঘিরে দ্বন্দ্ব, বিক্ষোভ ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, পাবনা-৫ (সদর), ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। কোথাও বিক্ষোভ, কোথাও প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা বা লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তৃণমূল পর্যায়ের আপত্তির কারণে প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এছাড়া সিলেট-৫, কুষ্টিয়া-৩, চট্টগ্রাম-১৫ এবং গাজীপুর-৬ আসনে অপ্রকাশ্য বিরোধ ও অসন্তোষ বিদ্যমান। কুমিল্লার আরও দুটি আসন নিয়েও দলের ভেতরে অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বিষয়টি স্বীকার করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা সমর্থক পর্যায়ের কিছু লোক অনাকাঙ্ক্ষিত কাজ করেছে। জামায়াত এসব কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না; বরং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের প্রাক্কালে জামায়াতের এ ধরনের অভ্যন্তরীণ কোন্দল তাদের সাংগঠনিক সক্ষমতা ও ঐক্যের চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী