চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫১ AM

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৮:০৭:৩৪ AM

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

ছবি : নিজস্ব


হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া  ইউনিয়নের অন্তর্গত দৌলতখাবাদ সুতাং নদীর গ অংশ  থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর)  দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ হাবিব মিয়া (৬১), পৌরসভার নয়ানী গ্রামের মৃত জাহির মিয়ার পুত্র । দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে বিকেলে কারাগারে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব মিয়া ড্রেজার মেশিন দিয়ে উপজেলার পাইকপাড়া  ইউনিয়নের অন্তর্গত দৌলতখাবাদ নামক স্থানের সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে হাবিবকে  এ দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে  উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক  বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে  দোষী সাব্যস্ত করে হাবিবকে  এ দণ্ড দেওয়া হয়। একই সাথে একটি ড্রেজার মেশিন ও ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন  সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সার্ভেয়ার মনির হোসেন  ও চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক মোফাজ্জলের নেতৃত্বে একদল পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট