হবিগঞ্জ জেল গেইট থেকে বিএনপির ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫২ AM

হবিগঞ্জ জেল গেইট থেকে বিএনপির ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১২:০৫:০০ PM

হবিগঞ্জ জেল গেইট থেকে বিএনপির ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার পর জেল গেইট থেকে বিএনপির ৩নেতাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী একদল লোক। বৃহস্পতিবার সন্ধায় কালো রঙ্গের একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়। তবে পুলিশ আটকের বিষয়টি জানেনা বলে স্বীকার করে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদ, পৌর ওয়ার্ড  কাউন্সিলর টিপু আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন জেল থেকে জামিনে বের হন। এসময় জেল গেইটে সাদা পোশাকে একদল লোক কালো রঙের একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা বলছে এবিষয়ে কিছুই জানেনা।

নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আলমগীর মিয়া জানান, আমরা নেতাদের বরণ করার জন্য জেল গেইটে এসেছিলাম, কিন্তু গেইট থেকে বের হওয়ার সাথে সাথ কে বা কারা তাদেরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

এবিষয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, বিষয়টি এখনো আমি জানিনা, খোজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশ এ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলায় বিএনপি নেতারা কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার তারা জামিনে মুক্তি পান।


এম সি



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট