হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত অন্তত ২০
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত অন্তত ২০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৩:২০:২৯ অপরাহ্ন

হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত অন্তত ২০

সংগৃহিত


হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বাসে করে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে এসেছিলেন। ভাড়া দেয়ার সময় তারা অর্ধেক ভাড়া দিতে চেয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন শ্রমিকদের সাথে বাগবিতণ্ডা হয় এবং ঘটনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীদের নানা স্লোগান এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে দেখা গেছে। ফলে বরিশাল থেকে কুয়াকাটা রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।

বিএম কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মারধর করেছেন পরিবহন শ্রমিকরা। মারধরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্তীরা নথুল্লাবাদের আসতে থাকে তখন শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পরিবহন শ্রমিকরা। এতে আরও বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের দাবি তাদের অন্যায়ভাবে মারধর করা হয়েছে। শিক্ষার্থীদের হাফ ভাড়া দেয়ার নিয়ম রয়েছে।

তবে কয়েকজন পরিবহন নেতা জানিয়েছেন, সরকারি ছুটি বাদে শিক্ষার্থীরা যাতায়াত করলে তারা হাফ ভাড়া নেন। শুক্র এবং শনিবার তারা হাফ ভাড়া নেন না। এই ঘটনার জের ধরেই সংঘর্ষ হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর