শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চান নাহিদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ AM

শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চান নাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৫:৪১:০৪ PM

শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চান নাহিদ

সংগৃহিত


জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন,  আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাবো।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো—হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই।

এনসিপির আহ্বায়ক বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল।

তিনি বলেন, শেখ হাসিনা, কামালসহ বাকী আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।

এ সময় নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে সেই দাবি জানান নাহিদ ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী