ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ AM

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৫:১২:২৫ AM

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন


দখলদার ইসরাঈলের আগ্রাসন বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের কমলগঞ্জে উম্মতে মোহাম্মাদী (স.) কমলগঞ্জ উপজেলা শাখা। মিছিলে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা জড়ো হয়ে একযোগে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদজুম্মা কমলগঞ্জ উপজেলা ময়না চত্বর হতে উম্মতে মোহাম্মাদী (স.) ব্যানারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌহমুনা চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ব্যক্তি অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।

এ সময় উম্মতে মোহাম্মাদী (স.) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বক্তব্য রাখেন- মাওলানা নুরুল মুত্তাকিন জুনাঈদ, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা এনাম উদ্দিন প্রমুখ।  

বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে। এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে।


এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসল্লি ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী