বড়লেখায় তারেক রহমানের জন্মদিনে একশত বার খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ PM

বড়লেখায় তারেক রহমানের জন্মদিনে একশত বার খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৮:৩৭:২৪ PM

বড়লেখায় তারেক রহমানের জন্মদিনে একশত বার খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বড়লেখায় খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বুধবার এ অনুষ্ঠানের উদ্যোগ নেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু।

কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসায় ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিতের তত্ত্বাবধানে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় একশত বার খতমে কোরআন সম্পন্ন করা হয়।

পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বর্তমান সরকারের নির্যাতনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছিত ও মাওলানা লুৎফুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক।

সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আব্দুল কাদির পলাশ, রায়হান মুজিব প্রমুখ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার