তারেক রহমানের জন্মদিন আজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ PM

তারেক রহমানের জন্মদিন আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ১২:৪৩:৫৭ PM

তারেক রহমানের জন্মদিন আজ

ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।

১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে কেন্দ্র করে দলের ভেতর–বাইরে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা। তবে চলমান রাজনৈতিক সংবেদনশীলতা এবং গণঅভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতির কারণে এবারের জন্মদিন উদযাপন সীমিত আকারে করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার বা ব্যানার টানানো, আলোচনা সভা কিংবা উৎসবমুখর আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছার মধ্য দিয়েই দিনটি উদযাপন করতে বলা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক জীবন শুরু করেন বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে। তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। 

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। 

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণায়  অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পেয়েছে দলটি।

যদিও জন্মদিনের আনুষ্ঠানিকতা সীমিত, তবুও দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা—দীর্ঘ নির্বাসন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন