অমুসলিম প্রার্থীও পেতে পারেন জামায়াতের মনোনয়ন- এহসানুল মাহবুব জুবায়ের
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ PM

পাঁচ দফা বাস্তবায়নে সাত বিভাগে সমাবেশ - সিলেটে মহাসমাবেশ ৬ ডিসেম্বর

অমুসলিম প্রার্থীও পেতে পারেন জামায়াতের মনোনয়ন- এহসানুল মাহবুব জুবায়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৯:৩২:৫৩ PM

অমুসলিম প্রার্থীও  পেতে পারেন জামায়াতের মনোনয়ন- এহসানুল মাহবুব জুবায়ের

ছবি: জৈন্তা বার্তা


জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ এর ওপর গণভোট এবং নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবির পক্ষে একযোগে প্রচারণা চালাবে আট দলীয় জোট।

৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সাত বিভাগীয় শহরে মহাসমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ৬ ডিসেম্বর শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে

তিনি বলেন, ‘সমাবেশ সফল করতে জামায়াতের সর্বস্তরের কর্মীকে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টায় মাঠে থাকতে হবে।’

অ্যাডভোকেট জুবায়ের জানান, আগামী নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কয়েকটি নতুন মুখ উঠে আসবে। 
তিনি বলেন- বিশিষ্ট সমাজপ্রতিনিধিদের পাশাপাশি অমুসলিম প্রার্থীও মনোনয়ন পেতে পারেন। ৮ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে আগামী সপ্তাহেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে

তিনি আরও বলেন, সিলেট–১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াতের সব প্রার্থীকে বিজয়ী করতে সেন্টারভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল এবং পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট-১ আসনে মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুরসহ আরও অনেক রুকন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন