বড়লেখায় ৯১৪৪ পিস ইয়া*বা ট্যাব*লেটসহ মা*দক ব্যবসায়ী আ*টক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ PM

বড়লেখায় ৯১৪৪ পিস ইয়া*বা ট্যাব*লেটসহ মা*দক ব্যবসায়ী আ*টক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০৯:০০:৪৬ PM

বড়লেখায়  ৯১৪৪ পিস ইয়া*বা ট্যাব*লেটসহ মা*দক ব্যবসায়ী আ*টক

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) এর একটি আভিযানিক দল।

গ্রেফতার মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫) উপজেলার বোবারথল পেকুছড়া গ্রামের মতিউর রহমান মতিনের ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতেৃত্বে থানা পুলিশের সহায়তায় সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় তারকাছ থেকে ২৭ লক্ষাধিক টাকার ৯১৪৪ পিস ইয়াবার চালান জব্দ করে। এসময় পালানোর চেষ্টা করলে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে দেলোয়ার হোসেনকে আটক করাহয়। 

এব্যাপারে র‌্যাবের ইন্সপেক্টর হাওলাদার মো. রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। দুপুরে গ্রেফতার আসামি দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখার সীমান্তবর্তী বোবারথল এলাকায় ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের-৯ (শ্রীমঙ্গল) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযানে নামে। মঙ্গলবার মধ্যরাত থেকে সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়ি ঘিরে রাখে র‌্যাবের আভিযানিক দলটি। ভোর রাতে দেলোয়ার হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে,ঘরে তল্লাশি চালিয়ে ৪৫ প্যাকেটে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক ব্যবসায়ীরা  পালিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা সন্ধ্যায় জানান, সোমবার র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) এর ইন্সপেক্টর গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার