লাখাইয়ের হাজারো নেতাকর্মী ঢাকায়
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫০ AM

লাখাইয়ের হাজারো নেতাকর্মী ঢাকায়

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১০:৪২:৪৩ AM

লাখাইয়ের হাজারো নেতাকর্মী ঢাকায়


হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে শনিবার ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে বিভিন্নভাবে যাচ্ছেন বিএনপির প্রায় হাজারো নেতাকর্মী সমর্থকরা সড়ক পথে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও আওয়ামী লীগের হামলার আশঙ্কায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে রেলপথ ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে বাস  বেছে নিয়েছেন তারা। বিএনপি যুবদলের  কয়েকজন নেতাকর্মী এ প্রতিনিধিকে জানান পুলিশ  আমাদের বাড়িতে তল্লাশি করছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়াতে ঢাকামুখী নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, অ্যান্ড্রোয়েড ফোন না ব্যবহার করাসহ নানারকম দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী ট্রাকে করেও ঢাকামুখী হয়েছেন বলে দাবি করা হয়েছে।

উপজেলার  দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয়টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় মহাসমাবেশে অংশ নিবেন। এ ছাড়াও উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদল ও যুবদলের  নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর দলীয় নেতাকর্মীরা ছাড়াও লাখাই  থেকে অন্তত হাজারো  সমর্থক উপস্থিত থাকবেন। এদের মধ্যে ঢাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লাখাইয়ের বাসিন্দারা রয়েছেন। লাখাই উপজেলা বিএনপি থেকে তাদের সঙ্গে সমন্বয়ের জন্য আলাদা কমিটি  গঠন করা হয়েছে।

জানা গেছে, এক সপ্তাহ আগে থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করে। তবে অনেকে শুক্রবার ও মহাসমাবেশের দিন শনিবার ঢাকায় যাবেন। তাদের কেউ রেল বা বাসে যাত্রা করবেন। শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড বাসট্যান্ডে, অনেকে লাখাইগামী ঢাকা বাসে  ঢাকামুখী মানুষদের চাপ অনেক বেশি। সবগুলো বাসেই যাত্রী দিয়ে পরির্পূণ। শনিবার সকালের ঢাকামুখী সব বাসের আগাম টিকেট কাটা হয়েছে।

লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন বলেন, ঢাকায় মহাসমাবেশে লাখাই উপজেলা থেকে আমার নেতৃত্বে প্রায় ৫০০ থেকে ৬০০  নেতাকর্মী ও সমর্থক  অংশগ্রহণ থাকবে। তিনি আরো করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহাম্মদ  বাবুলের নামে কোন মামলা বা  ওয়ারেন্ট নেই   লাখাই থানা পুলিশ   বাসায় তল্লাশি করে আতঙ্ক সৃষ্টি করায়   তীব্র নিন্দা ও প্রতিবাদ   করেন। 

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম  ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য  সকাল ১০ ঘটিকায় বিজয় নগর একাত্তর মাহতাব ভবনের নিচতলায় সবাই কে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল তিনি আরো বলেন  বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দলের নেতাকর্মী ও সমর্থক সহ প্রায় ৫০০ থেকে ৭০০ লোকের একটি মিছিল সহ মহাসমাবেশে যোগদান করবে।  তিনি বলেন ভোট চোর শেখ হাসিনার অবৈধ সরকার  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইন শৃঙ্খলা প্রতি অনুরোধ করছি আমরা অন্যায় অবিচার করবেন, ক্ষমতা  পালা বদল হবে।

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট