মৌলভীবাজার জেলা জামায়াতের আমির গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ AM

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির গ্রেফতার

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১০:২৭:৩২ AM

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির গ্রেফতার

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান গ্রেফতার


মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।

গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯নং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাওলানা আব্দুর রহমান।

জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ মামলায় এতদিন জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান পলাতক ছিলেন।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন মাওলানা আব্দুর রহমান কে গ্রেফতারের কথা স্বীকার করেন। শনিবার মাওলানা আব্দুর রহমানকে কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান। 

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী