হাসপাতালে খালেদা জি*য়া: পাকিস্তান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

হাসপাতালে খালেদা জি*য়া: পাকিস্তান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০৪:৩০:৩৮ অপরাহ্ন

হাসপাতালে খালেদা জি*য়া: পাকিস্তান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সংগৃহীত ছবি


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসন অফিসে ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: