কুলাউড়া প্রেসক্লাবে সাংবাদিককে বিদায় সংবর্ধনা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ PM

কুলাউড়া প্রেসক্লাবে সাংবাদিককে বিদায় সংবর্ধনা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:২০:৫৩ PM

কুলাউড়া প্রেসক্লাবে সাংবাদিককে বিদায় সংবর্ধনা


প্রবাসযাত্রা উপলক্ষে সাংবাদিক রিয়াদ মাহমুদকে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এ কে এম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য মো. ময়জুল 

ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, কেফায়েত হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক রিয়াদের প্রবাস জীবনে সাফল্য কামনা করে বলেন, সাংবাদিক রিয়াদ সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংবাদিক রিয়াদ বলেন, পেশাগত জীবনে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাথে কাটানো দিনগুলো আমার জন্য 

মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে বসবাস করলেও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন হবে না।

পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রিয়াদকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার