খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে: রিজভী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ PM

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে: রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৩:৩৯:১৩ PM

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে: রিজভী

ফাইল ফটো


খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি। তবুও এর ফলে যাতে অন্যান্য রোগীর অসুবিধা না হয় এজন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বানও জানান তিনি।শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অনুরোধ জানান বিএনপির এই সিনিয়র নেতা । খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেই এমন নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে,  'খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়' বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা দূরত্ব বজায় রেখে তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন।

জানা গেছে, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে। তবে এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতি তার নেই।মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি, দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, সেটার কোন উন্নতি বা অবনতি হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন