ছাতকে জমকালো আয়োজনে পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ AM

প্রতিটি মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই- মো. তারিকুল ইসলাম

ছাতকে জমকালো আয়োজনে পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১০:৫৮:১৩ PM

ছাতকে  জমকালো আয়োজনে পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার যুবসমাজের জন্য আয়োজিত ৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল সোমবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।  

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। এলাকার যুবসমাজকে সুস্থ রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।’  

সাজ্জাদ মাহমুদ মনির ও মোঃ লাহিন মিয়ার যৌথ পরিচালনায় - বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, আব্দুর রশিদ, আছরব আলী, আনফর আলী, সৈয়দ আহমদ লেছু, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্‌ আখতারুজ্জামান এশিয়ান টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, মাহমুদুল সাবুল, মোহন আহমেদ, আব্দুস সুফান, আহমদ আলী, জাকির আহমদ, সোহেল আহমদ, সামিউল হক সানি, সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, আবু বকর চৌধুরী, জামরুল ইসলাম রেজা , মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ মইনুল আহমেদ এবং মোহাম্মদ নবীর হোসেন।

উল্লেখ্য, এ প্রিমিয়ার লীগের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে। সেমিফাইনাল ১৪ ডিসেম্বর এবং ফাইনাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে মুখোমুখি হয়েছে বস স্কোয়ার্ড ও সেভেজ স্ট্রাইকার্স দল। বিজয়ী দল যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার পাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী