জগন্নাথপুরে তারুণ্যের উৎসব : র‌্যালী, আ‌লোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ PM

জগন্নাথপুরে তারুণ্যের উৎসব : র‌্যালী, আ‌লোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১১:২৫:৪৪ PM

জগন্নাথপুরে তারুণ্যের উৎসব : র‌্যালী, আ‌লোচনা সভা ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এর উপলক্ষে র‌্যালী পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী শুরু হ‌য়ে উপ‌জেলার বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে । উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত হয়  আ‌লোচনা সভা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাও‌লাদার সহ প্রশাস‌নের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
 উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে আরও সৃজনশীল, দেশপ্রেমিক ও মানবিক হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

প‌রে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ নানা আয়োজনে সমৃদ্ধ এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করতে ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরা। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী