কমলগঞ্জে আনন্দ-উদ্দীপনায় কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ AM

কমলগঞ্জে আনন্দ-উদ্দীপনায় কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৩:১৮:৪৯ AM

কমলগঞ্জে আনন্দ-উদ্দীপনায় কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন

কোজাগরী লক্ষ্মীপূজা


আজ ২৮ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা মা লক্ষ্মীর কৃপালাভের লাভের আশায় এ পূজা করেন।  দিনটিকে কেন্দ্র করে ধন/সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন হিন্দু  ধর্মাবলম্বীরা। বিভিন্ন মণ্ডপ ও মন্দিরের পাশাপাশি প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে পূজিত হয়েছেন দেবী লক্ষ্মী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস- লক্ষ্মী হিন্দুদের ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী। তার আগমণে ধন-সম্পদে পূর্ণ হয়ে ওঠে ধরণী।

শাস্ত্রীয় বিধান অনুসারে ফুল-জল-বিল্বপত্র সহকারে ব্রাক্ষণ পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা সম্পন্ন করেন। আবার অনেক গৃহিনী লক্ষ্মীর পাঁচালী পড়েও পূজা দেন।  এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পূজা করে থাকেন। লক্ষ্মীর আরাধনায় মূল পূজারী নারীরা। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীদেবীর পায়ের ছাপসহ বিভিন্ন আলপনা। সেই সঙ্গে সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলিত হয় প্রদীপ।  ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করেন। ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করেন লক্ষ্মী মায়ের।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী