সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ PM

সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৬:৫৭:১২ PM

সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল

ছবি:নিজস্ব


সিলেটে আগামী ৬ ডিসেম্বর  আন্দোলনরত ৮ দল কর্তৃক আহুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ সফলতার লক্ষ্যে কুলাউড়ায় প্রচার মিছিল করেছে জামায়াতে ইসলামী উপজেলা শাখা। 

৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে মিছিল পরবর্তী আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক শফিক মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, তরিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর স্বাধীনতার স্বাদ পায়নি। গত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো জাতি পায়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। 

অধ্যাপক আব্দুল মুনতাজিম আরও বলেন, আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী দেশে অনবরত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, ঘুম, খুন আর ধর্ষণের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই কু-রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি করুন। 

প্রচার মিছিলটি কুলাউড়ার উত্তরবাজার থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার