জগন্নাথপুরে ভ য়া ব হ অগ্নি কা ণ্ড: কোটি টাকার ক্ষ*তি
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ PM

জগন্নাথপুরে ভ য়া ব হ অগ্নি কা ণ্ড: কোটি টাকার ক্ষ*তি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০৬:৫৪:৪৯ PM

জগন্নাথপুরে ভ য়া ব হ অগ্নি কা ণ্ড: কোটি টাকার ক্ষ*তি

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা এলাকায় অবস্থিত চিক্কা মসজিদ মার্কেটে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মার্কেটের ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতাল পয়েন্ট সংলগ্ন চিক্কা মসজিদ মার্কেটের একটি দোকান থেকে আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় জনসাধারণ জানান, স্থানীয়রা জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে না আসায় তারা আগুন নেভানোর প্রচেষ্টা চালান । পরে সিলেটের বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিটের  প্রচেষ্টায় সকাল সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি।  জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন চরম উদাসীনতা  স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসীর অভিযোগ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন উদাসীনতা নতুন নয়। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে দেরিতে পৌঁছানো বা পৌঁছাতে না পারার অভিযোগ উঠেছে। কখনও গাড়ি নষ্ট, আবার কখনও সড়ক সংস্কারের অজুহাত দেখিয়ে তারা দায়িত্ব পালনে গড়িমসি করেছে। স্থানীয়রা বলছেন, তাদের চরম দায়িত্বহীনতার কারণে বারংবারই বিপুল ক্ষয়ক্ষতি হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।যোগাযোগ করা হলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম  অভিযোগের বিষয়ে বলেন, "আমাদের ভবন থেকে আমরা অগ্নিকাণ্ড দেখতে পাই।কিন্তু জগন্নাথপুর পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ সেতুর কাজ শেষ না হওয়ার কারণে আমরা যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথ ইউনিটকে জানাই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ