শান্তিগঞ্জে অ*গ্নিকাণ্ডে ৮ বসতঘর পু*ড়ে ছাই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে অ*গ্নিকাণ্ডে ৮ বসতঘর পু*ড়ে ছাই

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১২:৫৮:৪৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে অ*গ্নিকাণ্ডে ৮ বসতঘর পু*ড়ে ছাই

প্রতীকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া ব্রিজসংলগ্ন মিরাস মাস্টার সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এলাকাবাসী প্রাণপণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল, জাকির হোসেন, সেলিম আহমদ, ইসমাইল আলী ও মনছব উল্লাহ'র। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত এই দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শান্তিগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে  দ্রুত সেখানে যাই। গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি এই অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডারের কারণে হতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা