কমলগঞ্জে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কমলগঞ্জে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০১:৫০:৩২ অপরাহ্ন

কমলগঞ্জে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তার বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত আক্কাছের লাশ দেখতে পান তিনি। তার দুই পা মাটিতে লেগে ছিল, যা এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে।

জানা গেছে, আক্কাছ রঙমিস্ত্রির কাজ করতেন। রবিবার রাত ৯টায় ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টায় বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

লাশ উদ্ধারের বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত সকালে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আক্কাছের মা ফাতই বেগম অভিযোগ করেছেন, তার ছেলের সঙ্গে আদমপুর এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। তার মোবাইলে ওই মেয়ের ছবি ও আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: