বড়লেখা উপজেলা আত্মসাৎ করা টাকা উ দ্ধা র, বরখাস্ত কর্মচারী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ PM

বড়লেখা উপজেলা আত্মসাৎ করা টাকা উ দ্ধা র, বরখাস্ত কর্মচারী

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৬:৪৬:০৭ PM

বড়লেখা উপজেলা আত্মসাৎ করা টাকা উ দ্ধা র, বরখাস্ত কর্মচারী

ছবি:নিজস্ব


বড়লেখায় সরকারি তহবিলের চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাঁট– মুদ্রাক্ষরিক– কাম–কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাসের বিরুদ্ধে। সে দীর্ঘ দিন ধরে চেক জালিয়াতি ও প্রতারণা করে বড়লেখা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে  ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ প্রশাসনের প্রাথমিক তদন্তে উন্মোচিত হওয়া তাকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। গত রোববার (৭ ডিসেম্বর) অনুপ চন্দ্র দাসকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন বড়লেখা উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও গালিব চৌধুরী। বর্তমানে কর্মক্ষেত্রে সে অনুমোদনহীন অনুপস্থিত রয়েছে।তবে, সরকারি তহবিলের অর্থ আত্মসাতের বিষয়টি নজরেই আসতেই উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও গালিব চৌধুরী তার কাছ থেকে আত্মসাতের ২২ লাখ ৫০ হাজার টাকা আদায় করে সংশ্লিষ্ট তহবিলে জমা দিয়েছেন। এরপর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন তিনি।

জানা গেছে, রাজনগর উপজেলা পরিষদ থেকে বদলি হয়ে ৬ আগষ্ট বড়লেখা উপজেলা পরিষদে যোগদান করে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশ। যোগদানের তিন মাসের মধ্যেই ১১টি চেকে সোনালী ব্যাংক বড়লেখা শাখা থেকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। এর আগে রাজনগর উপজেলা পরিষদে কর্মকালিন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়ার নেতৃত্বে অনুপ চন্দ্র দাস চেক জালিয়াতির মাধ্যমে উপজেলা পরিষদের সাধারণ তহবিলের ৮০ লাখ ৫১ হাজার ৪’শ ৫৫, রাজস্ব তহবিলের ৪০ লাখ এবং উন্নয়ন তহবিলের ৩১ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

বড়লেখা ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক গালিব চৌধুরী জানান, চেক জালিয়াতির মাধ্যমে পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাস কর্তৃক বড়লেখা উপজেলা পরিষদের তহবিলের ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসতেই সুকৌশলে তিনি সমুদয় টাকা উদ্ধার করেন। কর্তৃপক্ষের নির্দেশে রোববার তাকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার