জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নি*খোঁজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ PM

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নি*খোঁজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১১:২৮:১৬ PM

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নি*খোঁজ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে এক নারী নিখোঁজ হয়েছে। স্থানীয়রা দুই ঘণ্টা খোঁজা খুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে, পুলিশ ডুবুরি টিম নিয়ে উদ্ধার অভিযান চালাবে বলে জানিয়েছে।

নিখোঁজ নারী মোছা. হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫)। তিনি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়ার মেয়ে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে বাড়ীর পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। হাসিনা বেগমের দুই মেয়ে রয়েছে এবং তিনি প্রতিদিন নদীর ঘাটে গোসল করতেন।

স্থানীয়রা জানান, হাসিনা বেগম মানসিক রোগী এবং মৃগী রোগে আক্রান্ত। মাঝে মাঝে তিনি আশেপাশের বাজার বা বাড়ীতে পাগলামি করতেন। তার বাবা আব্দুল হান্নান প্রায়ই তাকে ধরে বাড়িতে নিয়ে আসতেন এবং নিরাপদে রাখতেন।

হাসিনা বেগমের বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। মাঝে মাঝে মৃগীর খিঁচুনি দেখা দিত। আজ দুপুর ২টার পর বাড়ীর পাশে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা দুই ঘণ্টা খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।’

জগন্নাথপুর থানার তদন্ত অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে একজন মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট দেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী