সমাবেশে যেতে না চাওয়ায় গালাগাল ছাত্রলীগ নেত্রীর, হল ছাড়া করার হুমকি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ PM

সমাবেশে যেতে না চাওয়ায় গালাগাল ছাত্রলীগ নেত্রীর, হল ছাড়া করার হুমকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ১২:৩৯:১৫ PM

সমাবেশে যেতে না চাওয়ায় গালাগাল ছাত্রলীগ নেত্রীর, হল ছাড়া করার হুমকি

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যেতে না চাওয়ায় এক ছাত্রীকে গালাগাল এবং হলছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধে। শনিবার (২৮ অক্টোবর) কলেজের নতুন হলের ৩০১২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও এবং অডিও গণমাধ্যমের কাছে এসেছে।

ভিডিও এবং অডিও বিশ্লেষণ করে দেখা যায়, রুমের দরজায় এসে ছাত্রলীগ নেত্রী সাইমুন জাকিয়া সুলতানা নামের এক ছাত্রীকে সমাবেশে যাওয়ার কথা বলেন। তবে অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী যেতে না চাইলে সাইমুন বলেন, ‘তুমি হলে থাকবা না। আমি হল অফিসে আসব, যাতে তোমাকে হল থেকে বের করে দেয়।’

তখন ওই ছাত্রী এর কারণ জানতে চাইলে রেগে যান ওই নেত্রী। তিনি বলেন, ‘তোরে থাপড়াইয়া কান ফাটায় দেব, বেয়াদবের বাচ্চা। হলে থেকে নোংরামি করিস, প্রোগ্রাম করিস না। আর ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিস। আমার কাছে সব আছে। তুই কীভাবে সিটে থাকিস, সেটা আমি দেখতেছি। দুই দিনের মধ্যে তোকে হল থেকে বের করব আমি।’ এরপর সাইমুন ওই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে হল থেকে বের হয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, সাইমুন প্রায়ই এভাবে মেয়েদের গালাগাল করেন এবং জোর করে প্রোগ্রামে নিয়ে যায়। কেউ যেতে না চাইলে তাকে হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি। আজ দুপুরে সাইমুন রুমে এসে ওই মেয়েকে প্রোগ্রামে যেতে বললে সে অসুস্থতার কথা বলে যেতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ‘আমার পরীক্ষার জন্য এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় আপুকে বলেছি, আমি অসুস্থ আছি, আজ যেতে পারব না। আমি তাকে ভালোভাবেই বলেছি। এরপরেও সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, জুতাপেটা করবে বলছে। এমনকী সে অনেক নোংরা ভাষায় কথা বলেছে। আমাকে সরকারবিরোধী বলে। তার সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি। পরীক্ষার জন্য একটা দিন সে আমাকে ছাড় দিতে পারল না? এভাবে আমাকে গালাগাল, হল থেকে বের করে দেওয়ার হুমকি, এই ধরনের ব্যবহার সে আমার সঙ্গে করছে।’

নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করে ওই শিক্ষার্থী আরও বলেন, আমি আগে থেকেই লেখক দাদা, জয় ভাই উনাদের সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি।

নিরাপত্তা শঙ্কায় আছেন জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি চিন্তাভাবনা করছি। এখনও কারও কাছে অভিযোগ করিনি। তবে হল সুপারসহ সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি শুনেছেন। সে আমাকে দুই দিনের মধ্যে হল থেকে বের করে দেবে, জুতাপেটা করবে, আমাকে চড়াবে বলেছে, এটা তো এক ধরনের হুমকি। সে যেহেতু আমাকে হুমকি দিয়েছে, আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। আমার নিরাপত্তা প্রয়োজন। আমি কি সাধারণভাবে চলাফেরা করতে পারব না, উনি আমাকে হুমকি দেবেন কেন।’

এদিকে সব অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জাকিয়া সুলতানা নামের ওই শিক্ষার্থীকে চেনেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (জাকিয়া) আমার হলে থাকে।’ তার সঙ্গে আজ কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, না। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে রুমে বসে আছি।’

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার প্রফেসর নাজমুন নাহার বলেন, এ বিষয়টি তিনি জানেন না। এমনকি তার কাছে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন