শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ AM

শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৭:৫৯:১২ PM

শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।

আয়োজক কমিটির সভাপতি ও রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং এইচএসসি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান পারভেজ। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ, আদর্শ ও কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ যুননূরাইন।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।

৭ বিএনসিসি ব্যাটালিয়নের এ কোম্পানির কোম্পানি কমান্ডার লে. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন এবং ইয়ুথ ক্যাডেট ফোরাম সিলেট জেলা সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিএম এনায়েত হোসেন, রুফিয়া বেগম, ইমন কান্তি দাস, ফারক হাসান সুজন, মইনুল হক, সুলতান রাজু, মাসুদা সিদ্দিকা, আয়সা আক্তার, মুহিত খান, জুমায়ের আহমদ তামিম, আহসানসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা