শাল্লায় প'রোয়ানাভুক্ত দুই আ'সামি গ্রে'প্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM

শাল্লায় প'রোয়ানাভুক্ত দুই আ'সামি গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০১:০২:২০ PM

শাল্লায় প'রোয়ানাভুক্ত দুই আ'সামি গ্রে'প্তার


সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে ০১ সিআর এবং ০১ জিআরসহ ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাল্লার হরিনগর গ্রামের মৃত ‍যুধিষ্টির দাসের ছেলে বিজয় দাস (৩২) এবং আনন্দপুর গ্রামের হরিধন রায়ের স্ত্রী হেলন রায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের (দিরাই সার্কেল) তত্ত্বাবধানে শাল্লা থানার আভিযানিক দল অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: