মৌলভীবাজারে রেললাইনে আগুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে রেললাইনে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০১:১৯:০০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে রেললাইনে আগুন

ছবি: সংগৃহীত


সিলেট-ঢাকা রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে ফেলে রেখে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের সহায়তায় আগুন নিভিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শনিবার (২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ছকাপন এলাকার মধ্যবর্তী স্থানে রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ট্রেন আসার পূর্বে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে বরমচাল-ছকাপন রেল ব্রীজের পাশে ৩৩ নম্বর এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় অতিক্রম করছিল। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরানো হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রোমান আহমদ আরও বলেন, কে বা কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করতে পারে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টায়ার সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।‘

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী