বড়লেখায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ PM

বড়লেখায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৭:২৭:১১ PM

বড়লেখায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বড়লেখা পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্টানিক সূচনা হয়। পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান,সমাজিক সংগঠন নিসচাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক প্রতিনিধিরা পর্যায়ক্রমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় বড়লেখা পৌর শহরের পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করাহয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার  বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বড়লেখা থানার (ওসি) মো. মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরি। 

বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত কুটির শিল্প পণ্যের শুভ উদ্বোধন করাহয়।মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত হস্তশিল্প নিয়ে আসেন।

এদিকে দুপুরে বড়লেখা পৌর শহরে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, বাংলাদের জামাতে ইসলামি,খেলাফত মজলিস এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান 

বিজয় র‍্যালী বের করে। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার