শান্তিগঞ্জে সড়ক অবরোধ-পিকেটিং, যুবদল সভাপতিসহ ৪ জন আটক
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৩ AM

শান্তিগঞ্জে সড়ক অবরোধ-পিকেটিং, যুবদল সভাপতিসহ ৪ জন আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০১:২০:০৪ AM

শান্তিগঞ্জে সড়ক অবরোধ-পিকেটিং,  যুবদল সভাপতিসহ ৪ জন আটক

যুবদল সভাপতিসহ আটক ৪ জন


সারাদেশব্যাপী ডাকা বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় পিকেটিং চলাকালে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যগ্ম  আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও ছাত্রদল নেতা আবু তাহের ইমনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে হরতালের সমর্থনে পিকেটিংকালে তাদের আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

হরতালের নামে নাশকতা ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় শান্তিগঞ্জ থানা পুলিশ। আটককৃত নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন বলেন, হরতাল আমাদের সাংবিধানিক অধিকার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পিকেটিং করে যাচ্ছিলেন।

এ অবস্থায় তাদের আটক করা অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা ও তাদের অবিলম্বে মুক্তি দিতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।

যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে।


JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট