কমলগঞ্জে হরতালে সর্তক অবস্থানে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ AM

কমলগঞ্জে হরতালে সর্তক অবস্থানে পুলিশ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০১:৫৫:৩২ AM

কমলগঞ্জে হরতালে সর্তক অবস্থানে পুলিশ

কমলগঞ্জে সর্তক অবস্থানে পুলিশ


সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গুরুত্বপূর্ণ যায়গাগুলোতে এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে কিছু গণপরিবহন ছেড়ে যেতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভানুগাছ চৌমুহনী ও উপজেলার ময়না চত্তর থেকে থেকে বিভিন্ন রুটে গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিত কিছুটা কম দেখা গিয়েছে। এসব স্থানে পুলিশের বাড়তি সর্তকতা জোরদার ছিল।

অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি।

অপরদিকে, অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  বলেন, জনগণের ঝালমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী