কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ PM

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৩:০৩:৩৫ PM

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল সদস্যকে নিয়ে নিজের বাড়িতে একটি বৈঠক করছিলেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মমদুদ হোসেন গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাযর এজাহারভুক্ত আসামি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার