চুনারুঘাট ছাত্রদলের বিভিন্ন সড়ক অবরোধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৪ AM

চুনারুঘাট ছাত্রদলের বিভিন্ন সড়ক অবরোধ

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০২:২৭:০৫ AM

চুনারুঘাট ছাত্রদলের বিভিন্ন সড়ক অবরোধ

সড়কে জ্বালানো টায়ার সরাচ্ছেন এক পুলিশ সদস্য


বিএনপির ডাকা একদিনের হরতালের সমর্থনে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর ও ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে কলেজ রোড এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়।

এ ছাড়া পিকেটাররা বাল্লা রোড, লক্ষিপুর, আমতলি রাস্তা সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে চুনারুঘাট পৌর ও  উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা । তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ হরতাল পালিত হলেও সড়কে  তেমন  যান চলাচল করেনি।


তবে নাশকতা এড়াতে সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফের নেতৃত্বে  চুনারুঘাট পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন সহ নেতাকর্মীরা  সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। 

থানার উপপরিদর্শক এস আই লিটন রায় বলেন, সড়কে টায়ার জালিয়ে দেয়া ও  গাছগুলো আমরা সাথে সাথ অপসারণ করেছি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

চুনারুঘাট থানার  ওসি রাশেদুল হক  বলেন, নাশকতা এড়াতে উপজেলার নতুনব্রিজ সহ সব বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও বলেন হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও  মানুষের জানমালের ক্ষতি করলে পুলিশ আইন অনুযায়ী কঠোর  পদক্ষেপ নেবে বলে হুশিয়ারী দেন।

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট