মাধবপুরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অ ভি যা নে ছাত্রলীগের ২ নেতা গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

মাধবপুরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অ ভি যা নে ছাত্রলীগের ২ নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৪:৪৪:২৬ অপরাহ্ন

মাধবপুরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অ ভি যা নে ছাত্রলীগের ২ নেতা গ্রে ফ তা র

সংগৃহীত ছবি


হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকা থেকে ইকবাল পাঠানকে গ্রেফতার করা হয়। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ইকবাল পাঠান নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে। 

এছাড়া বুধবার গত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকা থেকে কাওছার আহম্মেদকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলা যুবলীগের সদস্য এবং ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে এসআই বিজয় জানান, কাউছার আহমেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।স্থানীয়দের মতে, ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার