কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ PM

কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন

কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৯:৪১:৫৭ PM

কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন

ছবি:সংগৃহীত


তরুন লেখক জাহিদুল ইসলাম হুসামের আয়োজনে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে ‘শব্দসফর বুকডিপোর উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারা নির্যাতিত ব্লগার শাফিউর রহমান ফারাবি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,আল ইসলাহ নেতা আফজাল হোসেন সাজু, বাংলাদেশ তালামিযে ইসলামিয়া কাদিপুর  ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, জুলাই যোদ্ধা শেখ বদরুল হোসেন রানা, ইব্রাহিম আলী।

বক্তারা বলেন, বই এমন এক সঙ্গী, যে তোমার পাশে থাকে নিঃশব্দে- তোমাকে বোঝে, কিন্তু কোনোদিন বিচার করে না। বই তোমাকে দূরে কোথাও নিয়ে যায়, যেখানে তুমি হয়তো কখনো যাওয়া কল্পনাও করোনি- কিন্তু মনে হবে ঠিক সেখানেই তোমার থাকা উচিত। একটা বই কখনো শেষা হয় না, শেষ পৃষ্ঠা বন্ধ হয়। যে মানুষ বইকে ভালোবাসে, সে একটু শান্ত, একটু গভীর, আর অনেকটাই আলোকিত হয়ে যায়। অতএব সকলকে বই পড়ায় মনোযোগী হতে হবে।

বুকডিপোর শুভ উদ্বোধন করেন  কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমজাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বারী সোহেল আহমেদ। অতিথিদের বক্তব্য ও বুকডিপোর উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার