শীতে কাঁপছে শ্রীমঙ্গল, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ PM

শীতে কাঁপছে শ্রীমঙ্গল, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৫ ০১:২২:২৬ PM

শীতে কাঁপছে শ্রীমঙ্গল, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি, বৃহস্পতিবার ছিল ১১.৫ ডিগ্রি এবং বুধবার ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকলেও সকালে সূর্যের দেখা মিলেছে।

পাহাড়, হাওর আর চা-বাগানবেষ্টিত শ্রীমঙ্গলে বসবাসরত মানুষ কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপর্যন্ত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও হাওর, পাহাড় ও চা-বাগান এলাকায় খুব বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব এলাকার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন।

এদিকে, মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনীম বলেন, আমরা শিশু ও বৃদ্ধসহ সবাইকে ঠাণ্ডা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার